admin
প্রকাশ: ২০১৮-০৬-০২ ২০:৩৩:০৯ || আপডেট: ২০১৮-০৬-০২ ২১:০৫:৫২

লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটিকে চাদাঁ না দিতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন লোহাগাড়া উপজেলার নবাগত নির্বাহী অফিসার আবু আসলাম ।
২ জুন সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে এই নির্দেশ দেন। পরে একই দিন বিকালে উক্ত বিষয়ে লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান ও লোহাগাড়া বটতলী শহর পরিচালানা কমিটির আহবায়ক আলহাজ্ব নুরুচ্ফা চৌধুরীর নেতৃত্বে কমিটির ৪ সদস্য নিয়ে ইউএনও আবু আসলামের সাথে বৈঠক করেন । বৈঠকে কমিটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় ।
আলোচনা বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া শহর পরিচলানা কমিটির আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ফা চৌধুরী বীর কন্ঠকে জানান, আলোচনার পরিপেক্ষিতে আজ থেকে বটতলীর ব্যবসায়ীদের কাছ থেকে কোন প্রকার চাঁদা আদায় না করার সিদ্ধাত নেওয়া হয়। এবং কেউ যদি বটতলী শহর পরিচলনা কমিটির নামে চাঁদা আদায় করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অনুরুধ জানান ।
এব্যাপারে লোহাগাড়া নিবার্হী অফিসার আবু আসলাম সাথে যোগাযোগ করলে তিঁনি জানান, আগামী সপ্তাহে সকল পক্ষের লোকজন এবং সুশীল সমাজ ও সাংবাদিক বৃন্দ সকল কে নিয়ে আলোচনা করে নতুন কমিটি গঠন করে সিদ্ধান্ত নেয়া হবে।