চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

দক্ষ মানব সম্পদ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : আ জ ম নাছির

প্রকাশ: ২০১৮-০৬-০৩ ১৭:৪৭:৫২ || আপডেট: ২০১৮-০৬-০৩ ১৭:৪৭:৫২

বীর কন্ঠ ডেস্ক :

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে কর্মসংস্থানের লক্ষে নানা উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নারী আইসিটি ফ্রি ল্যান্সার এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় মাঠ পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

এবার কর্মশালায় নগরের ৪১টি ওয়ার্ড থেকে ২ ব্যাচে ২০ জন করে ৪০ জন নারী গ্রাফিক্স ডিজাইনের ওপর প্রথম ব্যাচে ১৭ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ব্যাচে ৪ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত এক মাসের প্রশিক্ষণ গ্রহণ করে। এসব প্রশিক্ষিত নারীদের সনদ বিতরণ করা হয়েছে।

রোববার (০৩ জুন) নগরভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিকের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, দক্ষ মানব সম্পদ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। জননেত্রী শেখ হাসিনার ভিশন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দক্ষ জনশক্তি গড়ার লক্ষে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। পাশাপাশি উদ্যম ও ইচ্ছাশক্তি থাকলে অসাধ্য বলতে কোন কিছু নেই। উজ্জল ভবিষ্যৎ বিনির্মাণে প্রশিক্ষণ কাজে আসবে।

প্রশিক্ষণলব্ধ জ্ঞাণকে বাস্তব জীবনে প্রতিফলন ঘটিয়ে স্বাবলম্বী হওয়ার প্রত্যয় নিয়ে কাজ করার আহবান জানান সিটি মেয়র।

চসিকের সচিব মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে সভায় চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান, প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, আইটি অফিসার ইকবাল হাসান, প্রশিক্ষক কামরুল ইসলাম, সমন্বয়ক মো. ইব্রাহিম খলিল, কাউসার আকতার তানিম, গিয়াস উদ্দিন, নিজামুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।সভাশেষে প্রশিক্ষণার্থীদের সনদ তুলে দেন সিটি মেয়র।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *