admin
প্রকাশ: ২০১৮-০৬-০৩ ১৫:০০:০৬ || আপডেট: ২০১৮-০৬-০৩ ১৫:০০:০৬

এসএম রাশেদ,চন্দনাইশ :
দোহাজারী হাইওয়ে পুলিশ মহাসড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় চলাচলরত যানবাহন থেকে মহামান্য হাইকোর্টের আদেশ জারী হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ২ হাজার শব্দ দূর্ষণকৃত হাইড্রোলিক হর্ণ জব্দ করেছে এবং ওই যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে।
জানা যায়, মহাসড়কের পাশে অবস্থিত স্কুল,কলেজ,মাদ্রাসা,সরকারী-বেসরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা দিয়ে চলাচলরত হাইড্রোলিক হর্ণ দিয়ে যানবাহন চলানোর কারণে নিয়মিত হর্ণের আওয়াজে বিভিন্ন শিাপ্রতিষ্ঠানের কোমলমতি শিার্থীদের পাঠদানে ব্যাহতও সরকারী-বেসরকারী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজের ব্যাঘাত সৃষ্টি হয়ে আসছিল। যার প্রেেিত শব্দ দূষণ থেকে মুক্ত রাখতে একটি রিটের মাধ্যমে মহামান্য হাইকোর্ট গত বছরের অক্টোবর মাসে মহাসড়কসহ ও গুরুত্বপূর্ণ এলাকায় চলাচলরত যানবাহনে হাইড্রোলিক হর্ণ নিষেদ্ধ করেন। যার ফলে দোহাজারী হাইওয়ে পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলাচলরত যানবাহনে নিয়মিত অভিযান পরিচালনা করে যে যানবাহনে হাইড্রোলিক হর্ণ পাওয়া গেছে সেসব গাড়ী থেকে হর্ণগুলি জব্দ করেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
দোহাজারী জামিজুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক শাহ্ আলম জানান, মহাসড়কের পাশে বিদ্যালয়টি অবস্থিত হওয়ায় শিার্থীদের নিয়মিত পাঠদানে কোমলমতি শিার্থীদের পাঠদানে বিঘœ ঘটত। উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজের অধ্য আবু মোহাম্মদ জানান, কলেজটি মহাসড়কের পাশে হওয়ায় চলাচলরত যানবাহনে গনগন হর্ণের আওয়াজে শিার্থী ও কলেজের শিকদের মধ্যে এক ধরনের বিরোক্তবোধ সৃষ্টি হত। দণি জেলা মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক মুন্সী আবদুর রউব সৌরভ জানান, শব্দ দূর্ষণের অন্যতম কারণ মহাসড়কে চলাচলরত হাইড্রোলিক হর্ণ। মহামান্য হাইকোর্টের নিদের্শ মান্য করে দোহাজারী হাইওয়ে পুলিশ হাইড্রোলিক হর্ণ অপসারণের নিয়মিত অভিযান পরিচালনা করছেন তার জন্য মানবাধিকার কমিশনের প থেকে হাইওয়ে পুলিশকে ধন্যবাদ জানান। চট্টগ্রাম ট্রাক ও কর্ভার ভ্যান শ্রমিক কল্যাণ সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব জানান, মাননীয় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে চলাচলরত যানবাহনে হাইড্রোলিক হর্ণ ব্যবহার নিষেদ্ধ করা হয়েছে। তবে এটা যানবাহনে চলাচলে একটু বিঘœ সৃষ্টি হলেও হাই কোটের আইন মেনে চলা সকল চালকদের জরুরী দায়িত্ব বলে মনে করেন তিনি।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মহামান্য হাইকোটের নিদের্শনা জারী হওয়ার পর নিয়মিত অভিযান চালিয়ে ২ হাজার হাইড্রোলিক হর্ণ জব্দ করেছে এবং প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
এব্যাপারে চট্টগ্রাম দণি হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মোঃ ফরহাদ বলেন, হাইকোর্টের নিদের্শনা পাওয়ার পর হাইওয়ে পুলিশ নিয়মিত মহাসড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় চলাচলরত যানবাহন থেকে হাইড্রোলিক হর্ণ জব্দ করার অভিযানে নেমেছে এবং তা অব্যাহত থাকবে।