চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

ফুটপাত দখল করা যাবে না, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে হবে : হাসানুজ্জামান মোল্লা 

প্রকাশ: ২০১৮-০৬-০৩ ১৬:৪৪:৫৮ || আপডেট: ২০১৮-০৬-০৩ ১৬:৪৪:৫৮

  • আলাউদ্দিন, বীর কন্ঠ :

সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা বলেছেন,  ফুটপাত দখল করা যাবে না। জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে হবে। যারা অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান বসিয়েছে তাদেরকে দোকান ভেঙ্গে মালামাল সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। মহাসড়কে গাড়ি চলাচলের জন্য স্বাভাবিক থাকতে হবে। কোন প্রকার যানজট থাকতে পারবে না। আর যারা পরবর্তিতে অবৈধ ভাবে ফুটপাত ঘেষে দোকান বসাবে ও মালামাল রাখবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩ জুন বেলা ১২টায় লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারীহাট বাজারে মহাসড়কের দু’পাশে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা সময় সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পথচারিদের নির্বিগ্নে চলাচলের জন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যহত থাকবে। এতে করে একদিকে যেমন পথচারিদের সুবিধা হবে অপরদিকে যানবহন চলাচলও নির্বিগ্ন হবে।

অভিযানে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, এসআই আবদুল আউয়াল, এসআই জাকির সিকদার, এসআই আতিকুর রহমান খান, এসআই মুফিজুর রহমান, এএসআই জামাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স। ঘন্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *