admin
প্রকাশ: ২০১৮-০৬-০৪ ১৯:১৭:৫১ || আপডেট: ২০১৮-০৬-০৪ ১৯:১৭:৫১

নূর হোসেন মামুন, কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই উপজেলার সর্ববৃহৎ জেটিঘাট ও নতুন বাজার এলাকায় অাজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুই মন মেয়াদোত্তীর্ণ খেজুর, কয়েক কার্টন মেয়াদোত্তীর্ন বিস্কিট এবং ১৫ লিটার ময়লাযুক্ত পাম ওয়েল ধ্বংস করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্য নেয়ার জন্য অাব্দুল মান্নান নামক এক দোকানিকে ১০’হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে সরকারি বিধি নিষেধ অমান্য করায় নতুন বাজারস্থ রাসেল নামক এক ব্যক্তির চায়ের দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
ভ্রাম্যমান অাদালতের অভিযান পরিচালনা করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট রুহুল অামিন। এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ ইলিয়াছ, কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক কাজী শামশুল অালম নূর মুন্না সহ অারও অনেকে।
ভ্রাম্যমান অাদালতের অভিযানকালে দেখা যায়, কিছু বিক্রেতা অনেক দিনের মেয়াদোত্তীর্ন খেজুর বিক্রি করছেন। আরেক দোকানি পুরনো পচা খেজুরে সরিষার তৈল মিশিয়ে প্যাকেট জাত করে বিক্রি করছেন। খেজুরের মেয়াদ সম্পর্কে তারা জানেন না। চট্টগ্রাম থেকে কিনে এনেছেন এতটুকুই জানেন। এসময় জেটিঘাট হতে মেয়াদোত্তীর্ন দুই মন খেজুর জব্দ করা হয়। এছাড়াও মেয়াদোত্তীর্ন বেকারি পন্য এবং নোংরা ময়লাযুক্ত, পোকামাকড়যুক্ত পাম ওয়েল জব্দ করা হয়। অভিযানকালে দুই মন মেয়াদোত্তীর্ন খেজুর, কয়েক কার্টন মেয়াদোত্তীর্ন বিস্কিট এবং ১৫ লিটার ময়লাযুক্ত পাম ওয়েল ধ্বংস করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট রুহুল অামিন জানান, তিনি বাজারে অনিয়ম করা সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীকে সতর্ক করেন। তিনি অারও বলেন, অামি কাপ্তাই নতুন বাজার এলাকায় গত ২৩ই মে ভ্রাম্যমান অাদালতের অভিযান পরিচালনাকালে যেসকল দোকানে মুল্য তালিকা ছিলনা সেসকল দোকানে
মূল্য তালিকা প্রদর্শন করা এবং ভোক্তার অধিকার রক্ষা এবং অধিকমূল্য না রাখার সতর্ক করি। কিন্তু অাজ অাবার অভিযানে অাসলে দেখি, নতুন বাজারের মাংস বিক্রেতা আব্দুল মান্নান ৬০০ টাকা কেজি গরুর মাংস বিক্রি করছেন। মূল্য তালিকা প্রদর্শন না করা ও স্থানীয় বাজার অনুযায়ী অতিরিক্ত মূল্য নেয়ার জন্য তাকে ১০’হাজার টাকা জরিমানা করা হয়।