চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

কাপ্তাইয়ে মদ্যপান করে পিতার উপর হামলা, ভ্রাম্যমান অাদালতে ১০দিনের কারাদন্ড

প্রকাশ: ২০১৮-০৬-০৪ ২২:৪২:০৪ || আপডেট: ২০১৮-০৬-০৪ ২২:৪২:০৪

নূর হোসেন মামুন ,কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই উপজেলার বড়ইছড়ি বাজারে অাজ সোমবার সাত সাড়ে ৮টার সময় মদ্যপান করে পুত্র কর্তৃক পিতাকে মাইরধরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পিতা পুত্র উভয়েই অাহত হয়েছে।

এদিকে মদ্য পান করে এলাকায় মাতলামি ও পিতার উপর হামলার ঘটনার কথা এলাকার জনসাধরণ থানায় জানালে সাথে সাথে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট রুহুল অামিন ঘটনাস্থলে গিয়ে মো. সৈয়দ নামক এক মাদকাসক্তকে অাটক করেন।

পরে ভ্রাম্যমান অাদালতে তাকে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় তাদের কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর থানায় অানা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নূর সহ অারও অনেকে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,মাতলামি এবং মারামারি করার অপরাধে স্থানীয় মো. তারেকের পুত্র মো. সৈয়দকে (৩০) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-১৯৯০ এর ১০ (২) ধারা লংঘনের দায়ে একই আইনের ২২ (ঘ) ধারায় ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *