চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

চট্টগ্রামে ইয়াবাসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার 

প্রকাশ: ২০১৮-০৬-০৪ ১৯:৩০:০৪ || আপডেট: ২০১৮-০৬-০৪ ১৯:৩০:০৪

বীর কন্ঠ ডেস্ক :

দামপাড়া স্টার লাইন বাস কাউন্টারের সামনে থেকে ২ হাজার পিস ইয়াবাসহ ভুয়া সাংবাদিক মো. ইয়াছিন মোল্লাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৪ জুন) সকালে  তাকে গ্রেফতার করা হয় বলে  জানান মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-জনসংযোগ) অলক বিশ্বাস।

গ্রেফতার ইয়াছিন মোল্লা ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার পাইকপাড়া এলাকার আয়নাল হোসেন মোল্লার ছেলে। তিনি ঢাকার যাত্রাবাড়ির কোনাপাড়া এলাকায় বসবাস করেন।

এডিসি অলক বিশ্বাস বলেন, নগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে। গ্রেফতারের পর ইয়াছিন মোল্লা ‘সাপ্তাহিক শিখর’ সন্ধানে নামক পত্রিকার ক্রাইম রিপোর্টার পরিচয় দিয়েছেন এবং তার কাছ থেকে এ পত্রিকার আইডি কার্ডও পাওয়া গেছে। ইয়াবাগুলো টেকনাফ থেকে ঢাকা নিয়ে যাচ্ছিলেন তিনি।

গ্রেফতার ইয়াছিন মোল্লার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ছাড়াও ১টি ক্যামেরা ও ১টি স্পাই কলম উদ্ধার করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *