চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

চট্টগ্রামে কোচিংয়ে যাওয়ার ছাত্রীকে ইভটিজিং, ইভটিজারকে গণপিটুনি 

প্রকাশ: ২০১৮-০৬-০৪ ১৩:৫৯:৫৯ || আপডেট: ২০১৮-০৬-০৪ ১৪:০১:০৮

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম: নগরের চকবাজার ধনিরপুল এলাকায় কোচিংয়ে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করার দায়ে আকাশ (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে ক্ষুব্ধ জনতা। সোমবার (০৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে  এ ঘটনা ঘটে।

ইভটিজার আকাশের বাসা ধনিরপুল এলাকায়। মো. হোসাইন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, পঞ্চম শ্রেণির ওই ছাত্রী চকবাজার এলাকার একটি কোচিং সেন্টারে যাচ্ছিলো। পথিমধ্যে আকাশ নামে ওই যুবক তাকে নানা অশ্লীল কথাবার্তা বলতে থাকে। ছাত্রীটি এসময় ধনিরপুলের এক দোকানদারকে বিষয়টি বললে ওই যুবককে ধরে ফেলে। পরে আরও কয়েকজন পথচারী এসে ইভটিজারকে গণপিটুনি দেয়।

তিনি জানান, কিছুক্ষণ পর ছাত্রীর মা ও দাদী আসলে ওই ইভটিজার তাদের কাছে পায়ে ধরে ক্ষমা চায় এবং আর এমন কাজ করবে না বলে জানায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *