চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

চট্টগ্রামে ১৬০ কেজি ভেজাল ঘি জব্দ: ২০ হাজার টাকা জরিমানা 

প্রকাশ: ২০১৮-০৬-০৪ ০২:২৮:৪৬ || আপডেট: ২০১৮-০৬-০৪ ০২:২৮:৪৬

বীর কন্ঠ ডেস্ক :

নগরীর বাদুড়তলা জঙ্গিশাহ মাজার গেট এলাকায় অভিযান চালিয়ে ১৬০ কেজি ভেজাল ঘি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৩ জুন) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করে নগর গোয়েন্দা পুলিশের একটি দল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিশাহ মাজার গেট এলাকায় ঘি তৈরির কারখানায় অভিযানে যাই। এ সময় কারখানার অপরিষ্কার ড্রামে ভরে রাখা অবস্থায় ১৬০ কেজি ভেজাল ঘি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, সরল বিশ্বাসে মানুষ এসব ঘি কিনে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন। মানুষ যাতে মান দেখে ঘি কেনে সে সচেতনতা সৃষ্টি করতে হবে।কারখানার মালিক রেজওয়ান করিম। তার বাড়ি কুষ্টিয়ায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *