চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

বেঁচে থাকার স্বপ্ন দেখে মেধাবী ছাত্র মোস্তফা কামাল

প্রকাশ: ২০১৮-০৬-০৪ ০২:৩৫:২৩ || আপডেট: ২০১৮-০৬-০৪ ০২:৩৫:২৩

নাজিম উদ্দীন রানা, বীর কন্ঠ:

আজিজনগর চাম্বি স্কুল ও কলেজের নবম শ্রেণীর মেধাবী ছাত্র মোস্তফা কামাল টিবি ও মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নং ওয়াডের ৫০ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।মোস্তফা কামাল কক্সবাজার জেলার,চকরিয়া উপজেলার অন্তর্গত অাজিজনগরের সীমান্তবর্তি এলাকা উত্তর হারবাং কোরবানিয়া ঘোনায়  গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবলা থেকেই স্বল্পভাষী  মেধাবী এ ছেলেটি পিএসসি ও জেএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে আজিজনগর চাম্বি উচ্চ বিদ্যালয়  ও কলেজে নবম শ্রেণীতে ভর্তি হয়।

চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও অাজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোঃ জসিম উদ্দীন কোং  অকালে যাতে এ মেধাবী ছাত্রটি বিনা চিকিৎসায় ঝরে না যায় সেজন্য সমাজের সকলকে এগিয়ে এসে যথাসাধ্য সহযোগিতার হাত বাড়াতে অনুরোধ জানান।

চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ অাব্দুস সাত্তার জানান মোস্তফা কামাল বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ও ভদ্র ছেলে।তার শরীরে মরণব্যাধি ক্যান্সার বাসা বেধেছে শুনে তার ব্যয়বহুল চিকিৎসার জন্য সকলকে এগিয়ে অাসার অাহবান জানান।

শিক্ষাজীবনের প্রতিটি স্থানে মেধার স্বাক্ষর রাখা মোস্তফা কামালের বাবা-মা স্বপ্ন দেখেন তাদের ছেলে বড় হয়ে দেশ ও জাতির সেবা করবে। আজকে এই সময়ে মোস্তফা কামাল থাকার কথা ছিলো বিদ্যালয়ের সবুজ প্রাঙ্গন।  তথা বন্ধু আড্ডায় । কিন্তু বাধ সেধেছে মরণব্যাধি ক্যান্সার।নিয়তি তাকে নিয়ে যায় হাসপাতালের বেডে।

মরণব্যাধি ও ব্যয়বহুল এ রোগের চিকিৎসা করাতে প্রচুর অর্থের প্রয়োজন।যা তার দরিদ্র পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব।এমন দুরবস্হায় বন্ধু,সমাজ কিযবা দেশ বিদেশের সহৃদয়বির ব্যক্তিদের সহযোগিতা অাশা করছেন তার পরিবার।অামার অাপনার সহযোগিতায় হয়তো মোস্তফা ফিরে অাসবে স্বাভাবিক জীবনে।

মোস্তফা কামালকে বাঁচাতে তার বড় ভাই মোঃ রাসেলকে বিকাশ করতে পারেন এই নাম্বারে-০১৮৭৬২৫২০৫৬  (পার্সোনাল)। আপনাদের সাহায্যে বাঁচতে পারে এক মেধাবী মুখ। আসুন আমরা মানবতার হাত বাড়িয়ে মোস্তফার পাশে দাড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *