চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

রিজভীর বক্তব্য মায়ের চেয়ে মাসীর দরদ বেশী : ড. হাছান মাহমুদ

প্রকাশ: ২০১৮-০৬-০৪ ২২:১১:৪৯ || আপডেট: ২০১৮-০৬-০৪ ২২:১১:৪৯

বীর কন্ঠ ডেস্ক :

টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর একরামুল হকের এনকাউন্টারে মৃত্যুবরণ প্রসঙ্গে রিজভীর বক্তব্য মায়ের চেয়ে মাসীর দরদ বেশী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি।

সোমবার (০৪ জুন) জাতীয় শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি জামাতের ষড়যন্ত্র ও মিথ্যাচার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যারা জীবন্ত মানুষের গায়ে পেট্টোল ঢেলে দিয়ে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করে উল্লশিত হয় তাদের মুখে মানবাধিকারের কথা মানায় না। যারা জঙ্গীদের বিরুদ্ধে যখন সরকার ব্যাবস্থা গ্রহণ করেছে তখন তাদের পাশে দাড়িয়েছিল এবং আজকেও যখন মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এখনও তারা  মাদকাসক্তদের পাশে দাড়িয়েছে। অর্থাৎ জঙ্গীদের পৃষ্টপোষক আর মাদক এবং মাদকাসক্তের পৃষ্টপোষক হচ্ছে বিএনপি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যার্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিকভাবে ব্যার্থ হয়ে স্বাধীনতার বিরুদ্ধচারীরা ও বঙ্গবন্ধুর বিরুদ্ধচারীরা বঙ্গবন্ধুকে হত্যার পথ বেঁচে নিয়েছিল। আজকেও জননেত্রী শেখ হাসিনাকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি এবং অন্যান্যরা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যার্থ হয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র করা হয়েছিল ঠিক একই ভাবে তারা শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত এবং সেই ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ ঘটেছে গিয়াস উদ্দীন কাদের চৌধুরীর বক্তব্যের মাধ্যমে।

বিএনপি নেতাদের অনুরোধ জানিয়ে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, পত্র-পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি রিজভী এবং ফখরুল সাহেবের মধ্যে সমস্যা ।সেই সমস্যার কারণে আওয়ামী লীগের সাধারন সম্পাদক সহ অন্যান্য নেতাদের সমালোচনার প্রতিযোগিতা করতে গিয়ে অবান্তর কথা বলবেন না এবং মাদকাসক্তদের পাশে দাড়ানোর ভূমিকা থেকে সরে অাসুন।

আয়োজক সংগঠনের অন্যতম প্রতিষ্টাতা যুগ্ম আহ্বায়ক মোবারক আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক স্ব-রাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু এমপি, কেন্দ্রীয় কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা শাহ অালম, স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানাসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *