চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

লামা থানা পুলিশের মাদক বিরোধী সাড়াশি অভিযান আটক ১

প্রকাশ: ২০১৮-০৬-০৪ ১৯:৩৪:৩৯ || আপডেট: ২০১৮-০৬-০৪ ১৯:৩৪:৩৯

বেলাল আহমদ, বীর কন্ঠ ‘:

বান্দরবানের লামা থানা পুলিশেরর মাদক বিরোধী সাড়াশি অভিযান পরিচালনা করেছে সোমবার (৪ জুন) বিকেল ৩ টা হতে ৫টা পর্যন্ত লামা বাজার ও আশপাশে এই অভিযান চলে। লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী ও লামা থানা অফিসার ইনচার্জ(ওসি) অপ্পেলা রাজু নাহা এই অভিযানে নেতৃত্ব দেন।

জানা গেছে, মাদকের ব্যবহার শূন্যের কোটায় আনতে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালনা করে লামা থানা। শুরুতে লামা বাজারের ছোট নুনার বিল মার্মা পাড়ায় ঘন্টা ব্যাপী অভিযান চালানো হয়। এই সময় ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার ও আবুল কালাম (২৭) নামে এক মাদক সেবীকে আটক করা হয়। আটক আবুল কালাম লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড মধুঝিরি পশ্চিম পাড়ার শামসুদ্দিনের ছেলে।

থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)অপ্পেলা রাজু নাহা বলেন, সরকারের মাদক বিরোধী অভিযান সফল করতে করছে লামা থানা। সকল ধরনের মাদক দ্রব্যের ব্যবহার জিরো প্রয়েন্টে আনা হবে।

মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি ব্যবহার করা হবে উল্লেখ করে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, পাহাড়ে মাদক মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *