চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

লোহাগাড়ায় ঈদ বাজারে পুলিশের নিরাপত্তা জোরদার

প্রকাশ: ২০১৮-০৬-০৪ ০৪:৩৫:৪০ || আপডেট: ২০১৮-০৬-০৪ ০৪:৩৫:৪০

আলাউদ্দিন, বীর কন্ঠ :

লোহাগাড়া উপজেলার বটতলী মোটর ষ্টেশনের বিভিন্ন পয়েন্টে ঈদুল ফিতর উপলক্ষে বসানো হয়েছে পুলিশের কঠোর নজরদারি। আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখতে এবং ঈদ বাজারে আসা জনসাধারণকে নিচ্ছিদ্র নিরাপত্তা দিতে সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা এ উদ্যোগ গ্রহণ করেছেন। পুলিশ সুপারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন লোহাগাড়ার সচেতন মহল।

৩ জুন রাত ১০ টায় সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা লোহাগাড়া প্রানকেন্দ্র বটতলী মোটর ষ্টেশনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মার্কেট-শপিংমল গুলো পরিদর্শন করেছেন। এ সময় তিনি ক্রেতা – বিক্রেতাদের সাথে কথা বলেন ।

পরিদর্শন শেষে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা বীর কন্ঠ’কে বলেন,  রমজনে যাতে আইন শৃঙ্খলার কোন ধরনের অবনতি না ঘটে সে জন্য সকল ব্যবস্থা নেয়া হয়েছে। ছিনতাইকারি, মলম পার্টিসহ অপরাধীরা কোন ধরনের তৎপরতা যাতে চালাতে না পারে সেজন্য পুলিশ সদস্যরা সজাগ রয়েছে। 

তিনি বলেন, মার্কেটগুলোতে ২৪ ঘণ্টা নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।  পুলিশ  নিরাপত্তায় দায়িত্ব পালন করছে। এছাড়া কোনো ধরনের ইভটিজিংসহ অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকধারী পুলিশ মার্কেটগুলোতে নজরদারি চালাচ্ছে। যেসব মার্কেট-শপিংমলের নিজস্ব গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই তাদের কাছাকাছি বিকল্প জায়গায় পার্কিংয়ের ব্যবস্থার অনুরোধ জানানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার এসআই আবদুল আউয়াল,  এসআই আতিকুর রহমান খানসহ সঙ্গীয় ফোর্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *