admin
প্রকাশ: ২০১৮-০৬-০৪ ১৫:০২:০২ || আপডেট: ২০১৮-০৬-০৪ ১৫:০২:০২

আলাউদ্দিন, বীর কন্ঠ :
ফুটপাত দখলমুক্ত রাখলেও দূরপাল্লার বাসগুলো এ নিয়ম মানছে না। ফুটপাত দখল করে দূরপাল্লার বাস পাকিং করায় বটতলী শহরে দিন দিন যানজট বৃদ্ধি পাচ্ছে। সৌদিয়া পরিবহণের কক্সবাজারমুখী বাস কাউন্টার মহাসড়ক ঘেষা।
২০ মিনিট পর পর এ কাউন্টারে বাস যাত্রাবিরতি করে। যার কারণে কাউন্টারে বাস পাকিং করলে ফুটপাত দখল হয়ে যায়। এছাড়াও গাড়ি ঘুরানোর সময়ও মহাসড়কের দু’পাশে যানজট সৃষ্টি হয়। জনসাধারণের চলাচলে দূর্ভোগ পোহাতে হয়। আজ ৪ জুন দুপুর ১টায় সরেজমিনে দেখা যায় ওই দূরপাল্লার বাসগুলো ফুটপাত দখল করে পাকিং করতে।
গতকাল ৩ জুন রাতে সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা বটতলী মোটর ষ্টেশনের মার্কেটগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহণের বাস ফুটপাত দখল করে দীর্ঘক্ষণ পাকিং করায় তিনি ক্ষুব্ধ হন।
তাৎক্ষণিক তিনি লোহাগাড়া ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) মুজিবুল হককে তলব করেন। তাকে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। লোহাগাড়া ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) মুজিবুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ফুটপাত দখল করে পাকিং না করার জন্য বাস কাউন্টারের কর্মকর্তাদের বলা হয়েছে।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সার্জেন্ট মাহবুবকে নির্দেশ দেয়া হয়েছে। সার্জেন্ট মাহবুব জানান, ফুটপাত দখল করে দূরপাল্লার বাস পাকিং না করার জন্য তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে।
উল্লেখ্য : গত তিন দিন লোহাগাড়া উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন ফুটপাত দখল মুক্ত রাখতে পৃথক অভিযান চালায়।