admin
প্রকাশ: ২০১৮-০৬-০৪ ০১:১৯:৫৫ || আপডেট: ২০১৮-০৬-০৪ ০১:১৯:৫৫

আলাউদ্দিন, বীর কন্ঠ :
লোহাগাড়ায় প্রবীণ ব্যবসায়ী,শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম আবদুল হাকিম ভেট্টু সওদাগর `র. ৪র্থ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইছালে সওয়াব ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩জুন বিকেলে সদর ইউনিয়নের লোহাগাড়া লোহার দীঘির পাড় জামে মসজিদ, প্রাঙণে ইছালে সওয়ার, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। মরহুমের বড় পুত্র তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান হাকিম এই আয়োজন করেন।

দোয়া মাহফিলে গুরুত্বপুর্ণ তকরির পেশ করেন লোহার দিঘীর পাড় জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা এনামুল হক আনছারী । এসময় বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, ,এলাকার মুরুব্বীগণসহ আরো অনেক ব্যক্তিবর্গগণ উপস্হিত ছিলেন।