চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

সাতকানিয়ায় ৭ মামলার আসামি বাটা আজিজ গ্রেফতার

প্রকাশ: ২০১৮-০৬-০৪ ০৫:০৮:২৯ || আপডেট: ২০১৮-০৬-০৪ ০৫:০৮:২৯

আলাউদ্দিন, বীর কন্ঠ :

সাতকানিয়া উপজেলায় জামায়াতের আজিজুল হক প্রকাশ বাটা আজিজকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কেরানীহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজিজ কেওচিয়া ইউনিয়নের কেওচিয়া ডেলিপাড়া এলাকার মৃত কালু মিয়া প্রকাশ কালুর ছেলে।তার বিরুদ্ধে খুন, পুলিশ ওপর হামলাসহ বিস্ফোরক দ্রব্য আইনে ৭টি মামলা রয়েছে। 

সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন  বলেন, ‘আজিজ ওরফে বাটা আজিজ জামায়াতের দুর্ধর্ষ ক্যাডার। ২০১৩ ও ২০১৪ সালে জামায়াত-শিবিরের দেশব্যাপী তান্ডবকালে সে সাতকানিয়ার বিভিন্ন এলাকায় অঘোষিত সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। শুধুমাত্র সাতকানিয়া থানায় তার বিরুদ্ধে খুন, পুলিশ ওপর হামলা, ত্রাস সৃষ্টিসহ বিস্ফোরক দ্রব্য আইনে ৭টি মামলা রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *