চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

admin

কাপ্তাইয়ে বর্ণাঢ্য অায়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

প্রকাশ: ২০১৮-০৬-০৫ ১৮:৩২:২৯ || আপডেট: ২০১৮-০৬-০৫ ১৮:৩২:২৯

 

নূর হোসেন মামুন, কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য অায়োজনে অাজ মঙ্গলবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশাল র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন কমপ্লেক্স ও কাপ্তাই-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিন করে রেষ্ট হাউজে অালোচনায় মিলিত হয়। এর অাগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল অামিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কর্ণফুলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী। এসময় উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *