চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

admin

কাপ্তাইয়ে মেয়াদোত্তীর্ণ খেজুরের সাথে সরিষার তৈল মিশিয়ে অবাধে বিক্রয়: ভ্রাম্যমান অাদালতের জরিমানা

প্রকাশ: ২০১৮-০৬-০৫ ১৮:২৫:৩৬ || আপডেট: ২০১৮-০৬-০৫ ১৮:২৫:৩৬

নূর হোসেন মামুন, কাপ্তাই:

সারাদিন রোজা রেখে রোজাদারেরা যখন ইফতার করেন তখন তাঁরা দোয়া পড়েই প্রথমে মূখে দেন খেজুর। কিন্তু সেই খেজুর কতটা স্বাস্থ্যসম্মতভাবে বাজারজাত করা হচ্ছে তা অাজ প্রশ্নের মুখমুখি। কাপ্তাই উপজেলার নতুন বাজার, জেটিঘাট, বড়ইছড়ি বাজারের অবৈধ বিক্রেতারা ছত্রাকযুক্ত মেয়াদোত্তীর্ণ খেজুরের সাথে সরিষার তৈল মিশিয়ে খেজুরকে অাকর্ষণীয় ভাবে মোরকিকরণ করে প্রতিনিয়ত বিক্রয় করছে। ফলে অস্বাস্থ্যকর খেজুর খেয়ে অসুস্থ্য হচ্ছে রোজাদারেরা। রোজাদারের এমন অভিযোগ বহুদিনের। নাম প্রকাশে অনিচ্ছুক থাকা শর্তেও এক ক্রেতা অভিযোগ করে বলেন, ইতিতে প্রশাসনের পক্ষ নেওয়া হয়নি কোন উদ্যোগ।

তবে অাজ মঙ্গলবার সকালে কাপ্তাই উপজেলা সদরের বড়ইছড়ি বাজার এলাকায় ভ্রাম্যমান অাদালতের অভিযানে অাবারও এমন খবর উঠে এসেছে। এসময় বাজারের মো. শাহাদাৎ নামক এক দোকানিকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এদিকে এমন কর্মকান্ড থেকে অাগামীতে বিরত না থাকলে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

ভ্রাম্যমান অাদালতের অভিযান পরিচালনা করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট রুহুল অামিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ ইলিয়াছ।

এর অাগে জেটিঘাট ও নতুন বাজারেও একই চিত্র উঠে এসেছে। দোকানিরা তাঁদের ছত্রাকযুক্ত মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রয় করার পূর্বে সরিষার তৈল মিশিয়ে প্রকৃয়াকরণ করার মাধ্যমে অাকর্ষণীয় করে তুলছে। ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট খেজুরের একটি প্যাকেট খোলেন। পরে খেজুরকে এক বালতি পানির মধ্যে নিজের হাতে ছেড়ে দেন। উৎসুক জনতা বিষয়টি খুব অাগ্রহ নিয়ে দেখছিল। ঘটনাস্থলে অনেকেই উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ জানান, যেনো এমন ব্যক্তিদের ছাড় দেওয়া না হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট রুহুল অামিন জানান, এমন কর্মকান্ড যারা সংঘটিত করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *