চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ৪ সদস্যক গ্রেফতার

প্রকাশ: ২০১৮-০৬-০৫ ২২:০৫:৩২ || আপডেট: ২০১৮-০৬-০৫ ২২:০৫:৩২

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার রেলওয়ে সিআরবি এলাকা থেকে দেশিয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৭। এরা হলেন- মো. ফারুক (২৫), মো. আরমান (১৮), মো. সুজন (২১) ও মো. সাদ্দাম (২১)।

মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়। র্যাবের দাবি, এরা অস্ত্র নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল।

র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সোসর্সের মাধ্যমে খবর আসে সিআরবি রেলওয়ে হাসপাতালের প্রধান গেইটের সামনে পাকা রাস্তার উপর ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছে ছিনতাইকারীরা। খবর পেয়েই অভিযানে নামে র্যাব।

এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টকালে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি চাকু, ৪টি চোরাই মোবাইল সেট, ৮টি সীম কার্ড এবং নগদ ৫ হাজার ৭০ টাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *