Faruque Khan
Executive Editor
প্রকাশ: ২০১৮-০৬-০৫ ২১:০৯:২৭ || আপডেট: ২০১৮-০৬-০৫ ২১:১৭:১০

লোহাগাড়া প্রতিনিধি, বীরকন্ঠ :
লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্দীপন ওয়াশ কর্মসূচীর সহযোগিতায় (০৫ জুন) মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার আবু আসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উদ্দীপন লোহাগাড়া শাখা ম্যানেজার জনাব মো: শফিকুল ইসলামের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নুরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার জনাব উদয়ন বড়ুয়া, উদ্দীপনের রিজোনাল অফিসার জনাব মো: দাারুস সালাম প্রমুখ। অনুষ্ঠানে শুভেচছা বক্তব্য রাখেন উদ্দীপন ওয়াশ কর্মসূচীর সম্মনয়কারী জনাব মোহাম্মদ নিজাম উদ্দীন।
এবারের প্রতিপাদ্যের বিষয়” আসুন প্লাষ্টিক দূষণ বন্ধ করি” ।
আলোচনা সভায় বক্তরা বলেন, সবস্তরের জনগণ যদি প্লাষ্টিক দুষর্ণ সর্ম্পকে সচেতন হই এবং তার প্রতিকার থেকে বাঁচতে পারি। তাই প্লাষ্টিক জাতীয় পদার্থ পুন:ব্যবহার নিশ্চিত করতে হবে, না হয় তা বর্জন করতে হবে। তাছাড়া আমাদেরকে বেশী বেশী গাছ লাগাতে হবে এবং পরিবেশ কে সুন্দর ভবিষতের জন্য বাস যোগ্য করে গড়ে তুলতে হবে। পরে অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ করা হয়।