চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

admin

সাতকানিয়ায় বিভিন্ন জায়গায় অভিযান: ইয়াবা-মদসহ গ্রেফতার ১২

প্রকাশ: ২০১৮-০৬-০৫ ১৭:০৬:৪২ || আপডেট: ২০১৮-০৬-০৫ ১৭:০৭:৪২

আলাউদ্দিন, বীর কন্ঠ :

সাতকানিয়ার  বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ইয়াবা ও মদসহ ৭ জন ও গ্রেফতারি পরোয়ানার ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ভোয়ালিয়া পাড়ার গোলাম আলীর ছেলে মো. নুরুল আলম (৪৫), সতিপাড়ার নুরুল ইসলামের ছেলে মুরাদ হোসেন (৩২), নুরুচ্ছফার ছেলে মো. আব্দুল হান্নান, বাজালিয়ার সামশুল আলমের ছেলে জাহিদুল আলম (৪৭), কাঞ্চনার ফয়েজ আহমদের ছেলে মো. শাহজাহান (৩০), কালিয়াইশের ফজল আহমদের ছেলে মিনারুল ইসলাম চৌধুরী (৩৯), সোনা মিয়ার ছেলে মো. বাদশা মিয়া (৩৬), চন্দনাইশের নির্মল চৌধুরীর ছেলে বিকাশ চৌধুরী (৪৩), খাগরিয়ার আব্দুল মান্নানের ছেলে মো. বেলাল (৫০), সোলায়মানের ছেলে নুরুল কবির (৪২), এওচিয়ার লেদা মিয়ার ছেলে মো. দিদার (২৮), রফিকুল ইসলামের ছেলে বাবুল (২৭), আবুল কাশেমের ছেলে তৌহিদ (৩০)।

মঙ্গলবার (৫ জুন) ভোরে সাতকানিয়ার বাজালিয়া, চরখাগরিয়া, কালিয়াইশ ও কাঞ্চনা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রফিকুল হোসেন।

তিনি বলেন, তাদের কাছ থেকে মোট ২৭৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *