admin
প্রকাশ: ২০১৮-০৬-০৫ ২১:০৪:২৫ || আপডেট: ২০১৮-০৬-০৫ ২১:০৪:৪২

বীর কন্ঠ ডেস্ক :
সাতকানিয়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহিম,ছদাহা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১লা জানুয়ারী ১৯৯০ সালে জন্মগ্রহণ করেন,তার বাবার নাম নুরুল ইসলাম।
তৃণমূল থেকে উঠে আসেন তিনি ২০০৪ সালে ছদাহা কে ক উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। সেই থেকে বাংলাদেশ আওয়ামীলীগের যে কোন সভা সমাবেশে নিমিষেই ছুটে যান এ নেতা।
মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ শুণে বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অনুপ্রনিত হয়ে চদাহা ইউনিয়ন ছাত্রলীগের কল্যাণে কাজ করে যান।ছাত্ররাজনীতির এই আপোষহীন প্রবক্তা তার রাজনৈতিক জীবনের সকল ক্ষেত্রেই রেখেছেন সাফল্যের স্বাক্ষর।
তারই ধারাবাহিকতায় ২০১৩ সালে কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ছদাহা ইউনিয়ন যুবলীগ শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।
তার ইতিবাচক নেতৃত্বে এগিয়ে নিয়েছেন ছদাহা ইউনিয়ন যুবলীগ। তিনি বিদ্যালয় না থাকলেও ছদাহা কে ক উচ্চ বিদ্যালয় ছাত্রলীগকেও বিভিন্ন সময় বিভিন্ন দিক নির্দেশনার মধ্যে দিয়ে চাঙ্গা রেখেছেন।
মেধাবী ও সুস্থ ছাত্র রাজনীতির এই ধারক ও বাহক বিপ্লবী জীবনে রাজনীতি করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছেন। বিরোধীদের হামলায় আহত হয়েছিলেন। কিন্তুু থেমে থাকেন নি। সকল প্রতিবন্ধকতা কে মোকাবিলা করে সাফল্যের স্বর্ণ শিখরে নিজেকে তুলে ধরেছেন। সকল পর্যায়ে দৃঢ় নেতৃত্ব দিয়ে নেতাদের মনের রুদ্র মূর্তিতে অবস্থান করেছেন কৃতি এই নেতা।
অবশেষে ২০১৮ ইং এপ্রিল মাসে কেন্দ্রীয় যুবলীগের অনুমোদন দেন সাতকানিয়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি। আর সেই কমিটিতে সদস্য মনোনীত করেন আবদুর রহিমকে।
রাজনৈতিক জীবনে কখনও পরাজিত হন নি, হয় জিতেছেন না হয় শিখেছেন। চির অনন্ত যৌবনা এই ছাত্ররাজনীতির সাফল্যের মধ্য দিয়ে রাজপথ দাঁপিয়ে বেড়াচ্ছেন মুজিব আদর্শের চেতনা নিয়ে।
ইতিমধ্যে কর্মের মাধ্যমে, আদর্শের রাজনিতির মাধ্যমে দলীয় নেতার অনেক প্রশংসা কুড়িয়েছেন এই নেতা।রাজনীতির পাশা পাশি এলাকার উন্নয়নেও রয়েছে তার বিশেষ অবদান।
সবার একটাই চাওয়া সে যেন সমাজসেবা ও রাজনীতি দুটোতেই তার অবস্থান দৃঢ করে।-