admin
প্রকাশ: ২০১৮-০৬-০৬ ২০:১১:০৯ || আপডেট: ২০১৮-০৬-০৬ ২০:১১:০৯

বীর কন্ঠ ডেস্ক :
আনোয়ারা থানার পশ্চিম রায়পুর এলাকা থেকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ১৬ হাজার পিস ইয়াবাসহ হাজেরা খাতুন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীর মা’কে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (০৫ জুন) দিনগত রাত ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া হাজেরা খাতুন একই এলাকার রেহান আলীর স্ত্রী এবং একই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. ইলিয়াছের মা।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এস আই হাফিজ উদ্দীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করা হলেও ওনার ছেলে মাদক ব্যবসায়ী ইলিয়াছকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযানের খবর পেয়ে সে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।- বাংলানিউজ