চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

এক মাসের কন্যা শিশুকে জবাই করে হত্যা করেছে এক মা

প্রকাশ: ২০১৮-০৬-০৬ ১৯:৪৮:০১ || আপডেট: ২০১৮-০৬-০৬ ১৯:৪৮:০১

বীর কন্ঠ ডেস্ক :

ফেনীর ফুলগাজীতে এক মাসের কন্যা শিশুকে জবাই করে হত্যা করেছে এক মা। মেয়ে হত্যার অভিযোগে মা সাহেদা আক্তারকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চট্টগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের ধলিয়া গ্রামের সরোয়ার হোসেনের স্ত্রী সাহেদা আক্তার (২৮) কয়েকদিন আগে ফুলগাজী উপজেলার গাবতলা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসে। মানসিক ভারসাম্যহীন সাহেদা এখানে আসার পর তার এক মাসের মেয়েটিকে হত্যা করতে চেয়েছিল। লোকজনের পাহারায় তা করতে পারেনি। কিন্তু বুধবার দুপুরে সাহেদা আক্তার মেয়েকে গোসল করিয়ে বাসায় এনে জবাই করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠায়।

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, এর আগেও সাহেদা আক্তার শিশুটিকে হত্যা করতে চেয়েছিল। তাকে আটক করা হয়েছে।- জাগো নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *