admin
প্রকাশ: ২০১৮-০৬-০৬ ১৬:১০:৩৪ || আপডেট: ২০১৮-০৬-০৬ ১৬:১০:৩৪

কাপ্তাই প্রতিনিধি:
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গনে অাজ বুধবার দুপুরে কাপ্তাই ফ্রেন্ডস ফোরামের অায়োজনে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৩তম বর্ষে পদার্পন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা মিলনায়তন প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন কমপ্লেক্স, কাপ্তাই-চট্টগ্রাম সড়ক পদক্ষিন করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।
দৈনিক যায়যায়দিন পত্রিকার কাপ্তাই-চন্দ্রঘোনা (রাঙামাটি) সংবাদদাতা মো. নূর হোসেন মামুনের সভাপতিত্বে র্যালীতে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল অামিন, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির অাহম্মদ চৌধুরী, কাপ্তাই উপজেলা তথ্য কর্মকর্তা মো. হারুন। উপস্থিত ছিলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক দেবব্রত বড়ুয়া, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নূর উদ্দিন সুমন, কাপ্তাই উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, স্থানীয় সাংবাদিক ও উপজেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক ঝুলন দত্ত, উপজেলা শিল্পকলা একাডেমীর ঘোষক নূর মোহাম্মদ বাবু, কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম উদ্দিন মামুন সহ অারও অনেকে।