admin
প্রকাশ: ২০১৮-০৬-০৬ ১৯:০২:৫৪ || আপডেট: ২০১৮-০৬-০৬ ১৯:০২:৫৪

এস এম রাশেদ,চন্দনাইশ প্রতিনিধি:
দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিদুৎ কুমার বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে যাবতজীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী সামশুদ্দীন (৫২) কে ৬ জুন বিকাল ৩টা দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সামশুদ্দীন উপজেলার দেওয়ানহাট এলাকার মৃত তাজ্জুর মল্লুকের পুত্র।
পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন মামলার যাবত জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী সামশুদ্দীন দীঘদিন ধরে পালাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার বিকালে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ৭ জুন চন্দনাইশ থানা পুলিশ তাকে জেল হাজতে প্রেরন করবে বলে নিশ্চিত করেছেন দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিদুৎ কুমার বড়ুয়া।