চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

লামায় ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক 

প্রকাশ: ২০১৮-০৬-০৬ ০৩:৪৪:৩৭ || আপডেট: ২০১৮-০৬-০৬ ০৩:৪৪:৩৭

বেলাল আহমদ, বীর কন্ঠ :

বান্দরবানের লামায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ তল্লাশী চালিয়ে ১২০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার (০৫ জুন) দিবাগত রাত ১১টায় লামা-চকরিয়া সড়কের ফাঁসিয়াখালী ইয়াংছা চেকপোস্টে চকরিয়া গামী একটি মোটর সাইকেলে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল, লুৎফর রহমান (৩৪) পিতা- সিরাজুল হক, হালকাকারা, চকরিয়া পৌরসভা, কক্সবাজার।  মো:তৈয়ব উদ্দিন (৩৮) পিতা- হোসাইন আহম্মদ, ধানু সর্দার পাড়া, আলীকদম, বান্দরবান

লামা থানা পুলিশ জানায়, আলীকদম হতে একটি মোটর সাইকেলে করে চকরিয়া যাচ্ছিল লুৎফর রহমান ওমো: তৈয়ব উদ্দিন । তারা লামার ইয়াংছা চেকপোস্টের কাছে আসলে দায়িত্বরত সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা তাদের তল্লাশী করে। এসময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১ হাজার ৪৬৫ টাকা পাওয়া যায়।

থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা এর নির্দেশে উপ-পরিদর্শক কৃষ্ণ কুমার দাস সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে তাদের লামা থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)অপ্পেলা রাজু নাহা বলেন, ১২০ পিস ইয়াবা ও নগদ ১ হাজার ৪৬৫ টাকা সহ লুৎফর রহমান ও মো: তৈয়ব উদ্দিন নামে ২ জনকে আটক করা হয়েছে। তারা থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা নং- ০৩, তারিখ- ০৫ জুন ২০১৮ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *