admin
প্রকাশ: ২০১৮-০৬-০৬ ১৯:১৫:৪২ || আপডেট: ২০১৮-০৬-০৬ ১৯:১৬:৫৩

বেলাল আহমদ,বীর কন্ঠ :
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে গড়ে ওঠা ২৩টি অবৈধ ইট ভাটায়
বুধবার (৬ জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট নূর এ জান্নাত রুমি মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি ইট ভাটার মালিককে ১ লক্ষ দশ হাজার টাকা জরিমানা করেছে।
নিবার্হী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি টের পেয়ে ফাইতং ইউনিয়নে আরও ২০টি অবৈধ ইট ভাটার মালিক পালিয়ে গেছে।
উপজেলা নিবার্হী অফিসার নূর এ জান্নাত রুমি, জানিয়েছেন পাহাড় কেটে অবৈধ ইট ভাটা স্থাপনের জন্য মাটি প্রস্তুত করা হচ্ছে এমন সংবাদ পেয়ে বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ফাইতং ইউনিয়নের মানিকপুর সীমান্তের অবৈধ ইট ভাটাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এ সময় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণাইন ২০১৩ এর আওতায় ইট ভাটার মালিক, মো: ইয়াছির আরাফাত কে ৩০ হাজার মো:গিয়াস উদ্দিনকে ৩০ হাজার টাকাএবং মো:খায়ের উদ্দিনকে ৫০ হাজার জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, অবৈধ ইট ভাটার বিরূদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে।