চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

সরকার বিচার বিভাগকেও কলুষিত করেছে: ডা. শাহাদাত হোসেন

প্রকাশ: ২০১৮-০৬-০৬ ০৩:০৬:০৬ || আপডেট: ২০১৮-০৬-০৬ ০৩:০৬:০৬

বীর কন্ঠ ডেস্ক :

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, এ সরকার একটি দুর্নীতিবাজ সরকার। সরকারের সর্বক্ষেত্রে দুর্নীতি আর দুঃশাসন। কোনো সাধারণ মানুষ এ দুর্নীতি ও দুঃশাসন থেকে রেহাই পাচ্ছে না। সরকার দেশকে একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে পরিণত করেছে।

মঙ্গলবার (০৫ জুন) বিকেলে জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পূর্ব বাকলিয়া কালামিয়া বাজারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহাদাত হোসেন আরও বলেন, সরকার বিচার বিভাগকেও কলুষিত করেছে। বেগম খালেদা জিয়া বারবার জামিন পাওয়ার পরও উচ্চমহলের নির্দেশে আপিল বিভাগ তার জামিন স্থগিত করে নজির সৃষ্টি করেছে। যা কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশে কাম্য নয়।

নগর বিএনপির সদস্য হাজি ইউসুফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ আলী, অধ্যাপক নুরুল আলম রাজু, উপদেষ্টা নবাব খান।

 

বক্তব্য দেন নগর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী মো. সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মো. শাহজাহান, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর নুর, সদস্য আলী ইউসুফ, শাহেদা আকতার, নগর ছাত্রদলের সহ সভাপতি জসিম উদ্দীন চৌধুরী, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বাকলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল ছগীর, সাধারণ সম্পাদক হাজি মহিউদ্দীন, যুগ্ম সম্পাদক আলী আজগর, মহিলা দলনেত্রী কামরুন নাহার, বিএনপি নেতা মো. সাইফুল, মো. বেলাল উদ্দীন, জসিম উদ্দীন, মো. সেলিম, আব্দুর রহিম মো. জসিম, আশাদুর রহমান টিপু, মোস্তাকিম মাহমুদ, নুরু উদ্দীন, যুবদল নেতা মো. মুছা, মো. খোকা, মো. আলাউদ্দীন, মো. মামুন, মো. ফরিদ, ছাত্রদল নেতা মো. হাসান, মো. রাজু প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *