admin
প্রকাশ: ২০১৮-০৬-০৭ ০০:২৫:৪৮ || আপডেট: ২০১৮-০৬-০৭ ০০:২৯:৫৯

অালাউদ্দিন, বীর কন্ঠ :
পবিত্র রমজান মাসের শেষ পর্যায়ে। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে লোহাগাড়াবাসীর মধ্যে বাড়ছে ব্যস্ততা। নিচ্ছে ঈদের প্রস্তুতি। উপজেলা সদরের প্রাণকেন্দ্র হাজী বদিউর রহমান মার্কেট, নিউ সুপার মার্কেট, এম রহমান মার্কেট, লিয়াকত মার্কেট, এমকে টাওয়ার, স্টার সুপার মার্কেট, নিউ মার্কেট, আপন শপিং সেন্টার, কর্ণফুলী সিটি, মোস্তফা সিটি, বেষ্ট চৌধুরী প্লাজাসহ বিভিন্ন মার্কেটে এখন চলছে ঈদ বেচাকেনার ধুম। শপিংমলের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। চলছে পোশাক পছন্দ আর কেনার কাজ। পুরুষদের পাশাপাশি মেয়েদের সংখ্যাও কম নয়। প্রায় মধ্যরাত পর্যন্ত বেচাকেনা হয় বলে জানিয়েছেন দোকানদারেরা।
মাকের্টের গলিতে গরম প্রতিরোধের জন্য বৈদ্যুতিক পাখা স্থাপন করেছেন। যাতে করে মার্কেটে আগত ক্রেতারা স্বস্তিতে কেনাকাটা করতে পারে। দোকানদাররা ক্রেতা সাধারণের চাহিদার কথা চিন্তা চেতনায় রেখেই সাজিয়েছে নিজ নিজ দোকান। রমজান মাসের প্রথম সপ্তাহের পর থেকেই এলাকার শপিংমলগুলোতে ভিড় বাড়তে শুরু করে বলে জানান দোকানদারেরা।

ক্রেতাদের চাহিদায় রয়েছে তরুণদের মধ্যে লং পাঞ্জাবী, শর্ট পাঞ্জাবী, স্বাভাবিক পাজামা-পাঞ্জাবীর সাথে জুতা সেন্ডেলতো রয়েছেই। তরুণীদের পছন্দের মধ্যে থ্রি-পিচসহ নানা রঙের পোশাক। তবে রকমারী পোশাদের দিকে বেশি দৃষ্টি শিশু-কিশোরদের। এলাকার শপিংমলগুলোতে ছেলে ও বুড়োসহ সকলের ভিড় বাড়তে শুরু করে প্রতিদিন বেলা বাড়ার সাথে সাথেই। নিজেদের পাশাপাশি কাপড় চোপড় আত্মীয়-স্বজনদের জন্যও কিনছে ।
স্টার সুপার মার্কেটের চমক শাড়িজ দোকানের মালিক মোস্তাফা কামাল জানান, এবারও রমজানের শুরু থেকে ক্রেতাদের ভিড়। ধনী ও প্রবাসী ঘরের পরিবার-পরিজন কেনাকাটায় খুবই ব্যস্ত। আইন শৃঙ্খলাও অনেক ভাল। তাই ক্রেতারা মধ্যরাত অবধি কেনাকাটা করছে।

অারএক্স সুজ লোহাগাড়া শাখার সত্বাধিকারী মুহাম্মদ আবু তালেব রুবেল জানান, গত বছরের তুলনায় এ বছর ব্যবসা ভাল হচ্ছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বীর কন্ঠ’কে জানান, ঈদবাজারে যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। এছাড়ও চুরি, ছিনতাই, চাদাঁবজি রোধে পলিশের একাদিক টিম মাঠে কাজ করছে।