চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

কক্সবাজারে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

প্রকাশ: ২০১৮-০৬-০৭ ১৭:৪৭:৪৩ || আপডেট: ২০১৮-০৬-০৭ ১৭:৪৭:৪৩

 

বীর কন্ঠ ডেস্ক :

কক্সবাজার শহরে শিশু ধর্ষণের অভিযোগে আব্দুল আজিজ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ২টার দিকে শহরের সমুদ্র সৈকতের ডায়বেটিকস পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আজিজ কক্সবাজার পৌরসভার মধ্যম নুনিয়ারছড়ার মৃত আবু ছৈয়দের ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ পাহাড়তলীর ইসলামপুরে বসবাস করে।

মামলার তদন্ত কর্মকর্তা কক্সবাজার সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) ইয়াসমিন আকতার জানান, ৯ মার্চ বেলা ২টায় আজিজ তার প্রতিবেশি আট বছরের এক শিশুকে দোকান থেকে দুটি স্যালাইন ও বাটারবন এনে দিতে বলে। শিশুটি দোকান থেকে এসব পণ্য নিয়ে প্রতিবেশী আজিজের বাসায় যায়। এ সময় আজিজ শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *