admin
প্রকাশ: ২০১৮-০৬-০৭ ২১:০১:৩৪ || আপডেট: ২০১৮-০৬-০৭ ২১:০১:৩৪

চকরিয়া অফিস :
চকরিয়া উপজেলার মালুমঘাট বাজারে অদূরে সড়ক দুর্ঘটানায় দুই ব্যক্তি নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মালুমঘাট স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন; চালক সাতকানিয়া উপজেলার ছদাহা এলাকার আবদুল আলীমের ছেলে নুরুল ইসলাম ভুট্টো (৩৫) ও একই উপজেলা নয়াপাড়া এলাকার আবুল হোসেনের পুত্র হেলপার শাহাবউদ্দিন (২৫)। চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.আলমগীর হোসেন জানান, কেরানীহাট থেকে একটি মিনিট্রাক কক্সবাজার যাচ্ছিল। বুধবার দিবাগত সাড়ে ১২টার দিকে ট্রাকটি মালমুঘাট স্টেশনে পৌছলে বিপরীতমুখী অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মারা যায় মিনিট্রাকের চালক ও হেলপার। তিনি আরো বলেন, বৃহস্পতিবার সকালে নিহতের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।