চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি বিদেশি ৭০ নারী-পুরুষের মাঝে ঈদবস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশ: ২০১৮-০৬-০৭ ২০:৪৫:০৯ || আপডেট: ২০১৮-০৬-০৭ ২০:৪৫:০৯

বীর কন্ঠ ডেস্ক ::

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বাংলাদেশ বিশ্বের সকল নাগরিকের নিরাপদ আশ্রয় কেন্দ্র এদেশে কোন নাগরিকের উপর অমানবিক আচরণ করা হয় না। নাগরিক সুবিধা শতভাগ নিশ্চিত করে সরকার কারাবন্দিদের দেখভাল করে। যা সভ্যতার ইতিহাসে উজ্জল দৃষ্টান্ত।’বৃহস্পতিবার (০৭ জুন) নগরের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি বিদেশি ৭০ নারী-পুরুষের মাঝে ঈদবস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে এবং যুব রেডক্রিসেন্ট চট্টগ্রাম এর সহযোগিতায় এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার মিলনায়তনে সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরীর সভাপতিত্বে সভায়

আ জ ম নাছির উদ্দীন আরও বলেন, ‘নানা কারণে বিদেশি বন্দিরা বাংলাদেশের কারাগারে বন্দি আছেন। তাদের দেখভালের জন্য আত্মীয়-স্বজন কাছে নেই। কারা কর্তৃপক্ষই তাদের ভরসাস্থল। মানবিক বিবেচনায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট বিদেশি বন্দিদের ঈদ উদযাপনের লক্ষে বস্ত্র ও সামগ্রী দিচ্ছে।’

সিটি মেয়র এসময় কারাবন্দিদের অগ্রিম ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইাটি চট্টগ্রাম সিটি ইউনিটের সাধারণ সম্পাদক আবদুল জব্বার, জেলার সোহেল রানা বিশ্বাস, কারা পরিদর্শক আবদুল হান্নান, যুব রেডক্রিসেন্ট চট্টগ্রামের প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *