চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

টাইগারপাসের রেলওয়ে কলোনিতে অভিযান:  অস্ত্র-গুলিসহ ৬ ছিনতাইকারী আটক

প্রকাশ: ২০১৮-০৬-০৭ ১৭:১৯:২০ || আপডেট: ২০১৮-০৬-০৭ ১৭:১৯:২০

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ জুন) ভোর সোয়া চারটার দিকে টাইগারপাসের রেলওয়ে কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ শহিদুল ইসলাম জিসান (২৩), মোহাম্মদ খোকন (২২), রবিউল হোসেন মামুন (২২), মোহাম্মদ লায়েক হোসেন হৃদয় (২০), মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ (২৪) ও মোহাম্মদ জুনায়েদ (২০)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন  বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, ডাকাতির উদ্দেশ্যে রেলওয়ে কলোনির সামনের রাস্তার ওপর ১০-১২ জন সশস্ত্র ডাকাত জড়ো হয়েছে। এ খবরে পেয়ে অভিযান চালালে কয়েকজন পালিয়ে যায়। এ সময় ছয়জনকে গ্রেফতার করা হয়।’ – জাগো নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *