চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

নুরুল আজিম রনির জামিন মঞ্জুর 

প্রকাশ: ২০১৮-০৬-০৭ ১৭:০১:৪৯ || আপডেট: ২০১৮-০৬-০৭ ১৭:০১:৪৯

বীর কন্ঠ ডেস্ক :

চাঁদা দাবি ও একটি বেসরকারি কলেজের অধ্যক্ষকে মারধরের মামলায় নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৭ জুন) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিনের আদালত জেলা আইনজীবী সমিতির সভাপতির জিম্মায় এবং প্রতি বৃহস্পতিবার আদালতে হাজিরার শর্ত সাপেক্ষে এ আদেশ দেন। খবর বাংলানিউজ

বিষয়টি  নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নুরুল আজিম রনির আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী।

অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিনের আদালত জেলা আইনজীবী সমিতির সভাপতির জিম্মায় এবং প্রতি বৃহস্পতিবার আদালতে হাজিরার শর্ত সাপেক্ষে রনিকে জামিন দিয়েছেন।

সোমবার (৪ জুন) চকবাজার থানায় দায়ের করা বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধর ও চাঁদাদাবির মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে নুরুল আজিম রনিকে কারাগারে প্রেরণ করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণির আদালত।

রনি এ মামলায় হাইকোর্ট থেকে চার সপ্তাহ জামিনে ছিলেন বলে জানিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *