চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

admin

ভারতে খেলতে গিয়ে ইনজুরিতে পড়া অগ্রনী ব্যাংক দলের অধিনায়ক আজিজ আজ দেশে  ফিরছেন

প্রকাশ: ২০১৮-০৬-০৭ ১৬:৩৬:৪০ || আপডেট: ২০১৮-০৬-০৭ ১৬:৩৬:৪০

আবদুল হাকিম রানা, বীরকন্ঠ :

ভারতের জয়পুরে অনুষ্ঠিতব্য রাফি ট্র্রফি ক্রিকেট  টুর্নামেন্ট এ রয়েল বেঙ্গল ক্রিকেট একাদশ দলের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন চট্রগ্রামের ছেলে অগ্রনী ব্যাংক ক্রিকেট দলের অধিনায়ক এস এম আজিজুল ইসলাম।তিনি গত বুধবার তার দল রয়েল বেঙ্গল ক্রিকেট একাদশ  বনাম দিল্লী এয়ারলাইন্স দলের খেলায় ইনজুরির সম্নুখীন হন বলে টিম ম্যানেজম্যান্ট জানান।

তার ইনজুরি সারতে ১৫ দিন সময় লাগবে বলে টিমের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রনজিৎ চাকমা জানান। বতমানে দেশের বাইরে খেলতে গিয়ে অগ্রনী  ব্যাংক ক্রিকেট একাদশ দলের অধিনায়ক এস এম আজিজ ইনজুরিতে পড়ায় চট্রগ্রামে   ব্র্রাদার্স ইউনিয়ন আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে অন্যতম  ফেভারিট অগ্রনী বাংক ক্রিকেট দল চিন্তায় পড়েছেন যে তারা আদৌ দলের অধিনায়কবিহীন শিরোপা লড়াইয়ে কতটুকু এগুতে পারবেন। তবে আশার কথা হলো অগ্রনী ব্যাংক দলের চৌকস খেলোয়াড় ও অধিনায়ক আজিজের সুচিকিৎসার জন্য প্রয়োজনে তাকে দেশের বাইরে

পাঠাবেন বলে   রয়েল বেঙ্গল ক্রিকেট একাদশ দলের ম্যানেজম্যান্টকে তাকে আশ্বস্হ করেছেন। এ ব্যাপারে অগ্রনী ব্যাংক ক্রিকেট দলের অধিনায়ক এস এম আজিজের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান ইনজুরিতে পড়ায় তিনি আজ  থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *