চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

admin

রমজান মাসেও রিজভী সকাল বিকাল মিথ্যাচার করছেন : রাঙ্গুনিয়া আ.লীগের আলোচনা সভায় ড. হাছান মাহমুদ

প্রকাশ: ২০১৮-০৬-০৭ ০০:৩৬:২১ || আপডেট: ২০১৮-০৬-০৭ ০০:৩৬:২১

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

সরকার যখন জঙ্গীবাদের বিরুদ্ধে সারাদেশে অভিযান পরিচালনা করেছিল তখন বিএনপি জঙ্গীবাদীদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। মাদকের ছোবল থেকে দেশের যুব সমাজকে বাঁচাতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন দেশব্যাপী মাদক নির্মূলের জন্য অভিযান শুরু করেছেন তখন বিএনপির নেতাকর্মীরা মাদক কারবারীদের পক্ষে অবস্থান নেন।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিএনপি জঙ্গীদেরকে পোষন করছেন আর মাদকাসক্তদের লালন করছেন। সারাদিন সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারের বিরুদ্ধে অমূলক সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সন্ধ্যায় নয়া পল্টন অফিসে গিয়ে বলেন তাদের কথা বলার অধিকার নেই। সারা বছর মিথ্যাচার করে আসলেও আমরা মনে করেছিলাম তিনি পবিত্র রমজান মাসে অন্তত সত্য বলবেন।

কিন্তু তিনি রমজান মাসেও সকাল- বিকাল সমানতালে মিথ্যাচার করে চলেছেন। আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বুধবার (৬ মে) রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

উপজেলা সদরের নুরজাহান কমিউনিটি সেন্টারে আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রবীন আ.লীগ নেতা আলহাজ্ব জহির আহমদ চৌধুরী, সাদেকুননুর সিকদার, উত্তর জেলা আ’লীগ নেতা স্বজন কুমার তালুকদার, মুহাম্মদ আলী শাহ, শাহজাহান সিকদার , ইদ্রিছ আজগর, নজরুল ইসলাম তালুকদার, এ্যাডভোকেট এম এ নাসের চৌধুরী, উত্তর জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ঢাকা চট্টগ্রাম সমিতির সহসভাপতি গিয়াস উদ্দিন খাঁন, বিশিষ্ট আলেম আইয়ুব নুরী, উপজেলা আ’লীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, আকতার কামাল, মুজিবুল ইসলাম সরফী, জাহাঙ্গীর আলম বাদশা, আকতার হোসেন খাঁন, নিজাম উদ্দিন বাদশা, জসিম উদ্দিন তালুকদার, তড়িৎ কান্তি দে, আবু তাহের, ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, কামাল উদ্দিন চৌধুরী, এমরুল করিম রাশেদ, জসিম উদ্দিন মুন্সি, মাষ্টার আসলাম খাঁন , কাউন্সিলর মো. সেলিম. যুবলীগের সম্পাদক মো. ইউনুচ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *