চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযানে ১৫ আসামী গ্রেফতার

প্রকাশ: ২০১৮-০৬-০৭ ১৬:৩০:৫৫ || আপডেট: ২০১৮-০৬-০৭ ১৬:৩১:৪৮

আব্বাস হোসাইন আফতাব ,রাঙ্গুনিয়া প্রতিনিধি : 

রাঙ্গুনিয়ায় ব্লক রেইড অভিযান চালিয়েছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। অভিযানে ১৪ জন ও ইয়াবাসহ আরো ১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিভিন্ন মামলায় পরোয়ানা রয়েছে বলে জানায় পুলিশ। তাদের বৃহস্পতিবার (৭ জুন) সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘পুলিশের বিশেষ ব্লক রেইডে বুধবার (৬ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১৪ জনকে ও ৪০ পিস ইয়াবা সহ আরও ১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল ইসলামপুর ইউনিয়নের নুরুল আবছারের পুত্র আবদুল খালেক, একই এলাকার সফিউল আহমেদের পুত্র মোহাম্মদ আবু মুছা, দরবেশ আলীর পুত্র নুরুল আবছার, নুরুল আবছারের পুত্র ইকবাল হোসেন, সরফভাটা মীরেরখীল এলাকার আবদুল কাদেরের পুত্র আবুল কালাম, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের নতুন পাড়া চরটিলা এলাকার আবদুল করিম বাবুলের স্ত্রী রোকেয়া বেগম, একই এলাকার জিয়াউল হকের স্ত্রী বুলু আকতার, কবির হোসেনের পুত্র মো. বাবুল, জিয়াউল হক, খীল মোগল এলাকার আবদুল খালেকের পুত্র মো. আরকান, বেতাগী ইউনিয়নের বসন আলীর পুত্র মজু মিয়া, একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জাফর আহমেদের পুত্র মো. সেলিম, গুণগুণিয়া বেতাগীর আবদুল আজিজের পুত্র মো. আমগীর, কক্সবাজারের লামা উপজেলার লোকমান হাকিমের পুত্র ছরোয়ার আলম ও ৪০ পিস ইয়াবাসহ হোছনাবাদ ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার মো. কামাল কোম্পানির পুত্র আবদুল গণিকে গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলার পরোয়ানা রয়েছে। তাদের সবাইকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ এই অভিযান অব্যাহত থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *