admin
প্রকাশ: ২০১৮-০৬-০৭ ০০:৪১:২৬ || আপডেট: ২০১৮-০৬-০৭ ০০:৪১:২৬

বান্দরবানের লামায় আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল করেছে পৌর ছাত্রলীগ। বুধবার (৬ জুন) বিকেলে লামা বাজারের জেলা পরিষদ গেষ্ট হাউজের ২য় তলা হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর ছাত্রলীগের সভাপতি বিপ্লব নাথ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: সুমনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। মাহফিলে প্রধান বক্তা ছিলেন, বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোস্তফা জামাল, ফাতেমা পারুল, লামা পৌর আওয়ামীলীগের সভাপতি মো. রফিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিন, সম্পাদক প্রদীপ কান্তি দাস, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশীষ বড়–য়া, ছাত্রনেতা ব্যারিষ্টার ধুমং চাই মার্মা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মংক্যহ্লা মার্মা, সম্পাদক মো. শাহীন।কলেজ ছাত্রলীগ সহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের ৫ শতাধিক নেতা কর্মীরা মাহফিলে অংশ নেয়।
আলোচনা সভায় বক্তারা আগামী সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসন হতে ৬ষ্ট বারের মত জননেতা বীর বাহাদুর উশৈসিং এমপি কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলকে অনুরোধ করেন। তারা আশা প্রকাশ করে বলেন, এইবার বীর বাহাদুর জয়যুক্ত হলে আমরা বান্দরবান বাসী পূর্ণ মন্ত্রী পাব। প্রিয়নেতা বীর বাহাদুর এর হাত ধরে বান্দরবান এগিয়ে যাবে।