চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

সাংবাদিক মেহেদীর পিতার ইন্তেকাল

প্রকাশ: ২০১৮-০৬-০৭ ১৭:৩৬:৪৫ || আপডেট: ২০১৮-০৬-০৭ ১৭:৩৬:৪৫

দৈনিক ডেসটিনি পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি ও মাসিক প্রিয় দেশ ম্যাগাজিনের সম্পাদক এম হোছাইন মেহেদীর পিতা সিরাজুল ইসলাম (৯৭) আজ ৭ জুন ভোর ৪টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি লোহাগাড়া সদরের পুরাতন গেইট সংলগ্ন এলাকার মৃত মফিজুর রহমানের পুত্র। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

একইদিন বাদ আছর পুরান থানার গেইট সংলগ্ন ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সাংবাদিক এম হোছাইন মেহেদীর পিতার ইন্তেকাল” বীর কন্ঠ ” পরিবার ও দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের (এসএসসি ১৯৯৮ সাল) নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *