Faruque Khan
Executive Editor
প্রকাশ: ২০১৮-০৬-০৮ ১২:১৫:৪১ || আপডেট: ২০১৮-০৬-০৮ ১২:১৭:৪৩

ফারুক খান তুহিন, বীরকন্ঠ :
পার্বত্য জেলা বান্দরবানের আলিকদম উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । আজ (৮ জুন) শুক্রবার আনুমানিক সকাল সাড়ে আটটায় পশ্চিম বাজার পাড়ায় এ ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, একটি বাড়ির রান্নাঘরে থাকা সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটে । পরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে প্রায় ২০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায় ।
স্থানীয়রা প্রথমে হাতের কাছে থাকা বালতি, কলস, ড্রাম সহকারে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে । পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে । ততক্ষণে ২০ টি বাড়ির সর্বস্ব ভষ্মিভূত হয়ে যায় ।

স্থানীয়দের ধারণা, এ অগ্নি দূর্ঘটনায় আনুমানিক কোটি টাকার ক্ষতি হতে পারে । এ রিপোর্ট লেখা পর্যন্ত সরকারি কোন উর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেনি ।