চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় রিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশ: ২০১৮-০৬-০৮ ১৩:১২:০০ || আপডেট: ২০১৮-০৬-০৮ ১৩:১২:০০

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় শুক্রবার (৮ জুন) বেলা ১১টার দিকে এনজিএস সিমেন্টবোঝাই একটি লরির নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা ও রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- নারগিস আকতার (৩৫), হাসিনা আকতার (৪০) ও অজ্ঞাতপরিচয়ের এক পুরুষ, যার বয়স আনুমানিক ২৮ বছর।

আহতরা হলেন- আবদুস সাত্তার (৪০), ইমরান (৬), আবদুর রহমান (৪০), অনীল বড়ুয়া (৫০), শারমিন (২৩), রিগান (৩৩), সিফাত (১৬) ও দিদারের (৩০)।

এ ঘটনায় আহত হয়েছে আরো নয়জন। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে আনা তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির উদ্দিন বলেন, এনজিএস সিমেন্টের একটি ট্র‍াক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা ও রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *