চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Faruque Khan Executive Editor

“নির্মাণ শ্রমিকদের মূল্যায়ন করে নকশা ইঞ্জিনিয়ারিং অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে”

প্রকাশ: ২০১৮-০৬-০৮ ১১:৩৪:৪০ || আপডেট: ২০১৮-০৬-০৮ ১২:৩৬:১৯

 

লোহাগাড়া অফিস, বীরকন্ঠ : 

“পবিত্র রমজান সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধির মাস । রমজান মাস মালিক-শ্রমিকের সম্পর্কের উন্নয়নের শিক্ষা দেয় । ব্যবসায়িক প্রতিষ্ঠানে মালিক –শ্রমিকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকলে উভয়ে লাভবান হয় । রমজান মাসে নির্মাণ শ্রমিকদের নিয়ে একাধিক ইফতার মাহফিলের আয়োজন করেছে ‘নকশা ইঞ্জিনিয়ারিং’ । শ্রমিকদের মূল্যায়ন করে এ প্রতিষ্ঠানটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে । গতকাল (৭জুন) বৃহস্পতিবার চট্টগ্রামের নেতৃস্থানীয় নির্মাণ প্রতিষ্ঠান নকশা ইঞ্জিনিয়ারিং এর ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তারা এসব বলেন ।

 লোহাগাড়াস্থ অভিজাত রেষ্টুরেন্ট ফোর সিজনে আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ ইউছুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী ।

অনুষ্ঠানে উপস্থিতির একাংশ ।

রমজানের মহত্ব ও গুরুত্ব, মালিক-শ্রমিকের সম্পর্ক, নির্মাণ প্রতিষ্ঠানের ডিজিটাইলাজেশান এবং সম-সাময়িক বিষয়াদী নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রামোর সিএসটিআই এডুকেশন ট্রাষ্ট’র প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার মুহাম্মদ মাহবুবুল হাছান, বড়হাতিয়া ইউপি  চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী,রাজনীতিবিদ আবু নাসের চৌধুরী, সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, আমিরাবাদ ইউনিয়নের সাবেক মেম্বার আলহাজ্ব মুহাম্মদ নোমান, ব্যবসায়ী মোহাম্মদ শফিউল আলম, শ্রমিকনেতা শরফুল আমিন চৌধুরী প্রমুখ ।

বক্তব্য রাখছেন আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ ইউছুফ

সাংবাদিক রায়হান সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অনলাইন গণমাধ্যম বীরকন্ঠের নির্বাহী সম্পাদক ফারুক খান তুহিন,  সাংবাদিক কাইছার ইকবাল, এ চৌধুরী এন্ড কোং এর স্বত্বাধিকারী আখতারুজ্জামান চৌধুরী, লাফার্জ হোলসিম সিমেন্ট’র চট্টগ্রাম বিভাগীয় ম্যানেজার ফখরুদ্দিন মুহাম্মদ খাঁন, এরিয়া ম্যানেজার আবল কালাম আজাদ, ডায়মন্ড সিমেন্টের এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম, সেভেন রিং সিমেন্টের এরিয়া ম্যানেজার রাশেদ খান, বিএসআরএম ষ্টিলের এরিয়া ম্যানেজার সঞ্জয় চৌধুরী, জিপি এইচ ইস্পাতের এরিয়া ম্যানেজার মো: কামাল হোসেন, মেঘনা গ্রুপের এরিয়া ম্যানেজার মাজহারুল হাসান টিটু, কনকিরেন্স সিমেন্টের এরিয়া ম্যানেজার আবুল আজম, এম আজিজ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মো: আজিজ উদ্দিন, এমএসকে বিল্ডিং সলিউশনের পক্ষে নাছির উদ্দিন, ইউনিয়ন ব্যাংক লিমিটেডের লোহাগাড়া শাখার ম্যানেজার আবু মুসা, মাস্টার মুহাম্মদ নাছির উদ্দিন, লোহাগাড়া সদর ইউপির মেম্বার  মফিজুর রহমান, মেম্বার আবদুস উপজেলা যুবলীগ সদস্য মুহাম্মদ জাফর আলম, ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার,লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সহ-সভাপতি হাজ্বী মুহাম্মদ সেলিম উদ্দিন কোম্পানী, ব্যবসায়ী আজিজুল হক,আমিনুল হক, নকশা ইঞ্জিনিয়ারিংয়ের মেম্বার সাইফুল ইসলাম, সংবাদকর্মী আলাউদ্দিন প্রমুখ ।

বক্তারা আরো বলেন, শ্রমিকদের সন্তুষ্টি , নির্মিত বাড়ির মালিকদের আস্থা ও বিশ্বস্থতা অর্জনে প্রকৌশলী ইউছুফের জুড়ি নেই । স্বল্প ব্যয়ে আধুনিক মানের বাড়ি গড়তে এ প্রতিষ্ঠানটি মানুষের ‍প্রথম পছন্দের তালিকায় রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *