admin
প্রকাশ: ২০১৮-০৬-০৮ ০০:২৯:১১ || আপডেট: ২০১৮-০৬-০৮ ০০:২৯:১১

দক্ষিণ চট্রগ্রামের মিনি পালার্মেন্ট খ্যাত পটিয়া ক্লাবের ইফতার মাহফিল কাল শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সমাজ কল্যান উপ কমিটির এক সভা আজ সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে সমাজ কল্যান সম্পাদক আলহাজ নজরুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া ক্লাব সাধারণ সম্পাদক পটিয়ার সাংস্কৃতিক অঙ্গনের প্রাণপুরুষ শামসুল আলম বাবু,।
বক্তব্য রাখেন পাঠাগার সম্পাদক শফিউল বশর, কাযকরী সদস্য কামরুল ইসলাম, আজীবন সদস্য ও সমাজ কল্যান উপ কমিটির সদস্য সাংবাদিক আবদুল হাকিম রানা, আজীবন সদস্য এম এ রশীদ শফিকুল আলম জুনু, শহিদুল আলম,গফ্ফারুল বশর মনু, নাছির উদ্দিন,তৌফিক ইবনে সালাম, সহ এতে সমাজ কল্যান উপ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ তাদের গুরুত্বপূর্ন মতামত তুলে ধরার মাধ্যমে ইফতার মাহফিল সফল করার আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু বলেন, পটিয়া ক্লাব সর্বস্তরের পেশাজীবীদের সংগঠন। শনিবার ইফতার মাহফিলকে কেন্দ্র করে সব দল মতের আজীবন ও সাধারণ সদস্যদের মিলন মেলা হবে পটিয়া ক্লাবে।যা সফল করতে সকলকে একযোগে কাজ করতে হবে। এতে উপ কমিটির প্রধান, সভার সভাপতি নজরুল ইসলাম বিপ্লব সমাপনী বক্তব্যে ইফতার মাহফিলের সব প্রস্তুতি সম্পন্ন করার বিষয় তুলে ধরেন।
পাশাপাশি তিনি শনিবারে ক্লাব মিলনায়তনে সব সদস্যদের উপস্হিতির মাধ্যমে ধর্মীয় এ অনুষ্টান সফল ও সার্থক করার আহবান জানান।