admin
প্রকাশ: ২০১৮-০৬-০৮ ২১:৫৬:৩২ || আপডেট: ২০১৮-০৬-০৮ ২১:৫৮:১৩

এসএম রাশেদ, চন্দনাইশ ঃ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহাননগর আ’লীগের সাধারন সম্পাদক আ,জ,ম নাছির বলেছেন, বর্তমান সরকার বিশ্বে এখন রোল মডেল । পদ্মা সেতুর নির্মাণসহ সমগ্র দেশে যে উন্নয়ন হয়েছে বিশ্ব হতবাক হয়ে গেছে।
তাই তাদের মতে বাংলাদেশএখন রূপকল্পের মত। অাগামী জাতিয় নির্বাচন অতিতের সব নিবার্চনের মধ্য গুরুত্বপূর্ণ নির্বাচন উল্লেখ করে বলেন, ব্যাক্তি ও প্রাথীর মধ্য ভেদাবেদ থাকতে পারে কিন্ত আর্দশের মধ্য ভেদাবেদ থাকতে পারে না। আমাদের আর্দশ হতে হবে, বঙ্গবন্ধুর ও জননেত্রী শেখ হাসিনার। তাদের আদর্শ উজ্জীবিত হয়ে আগামী জাতীয় সংসদ নিবার্চনে সকল নেতাকমীদের একসাথে শেখ হাসিনার নৌকা প্রতিকের প্রাথীর পক্ষে কাজ করার আহবান জনান।
চট্টগ্রাম ১৪ আসনের জনগনের সম্মানে স্হানীয় সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর আয়োজনে চন্দনাইশস্হ কাঞ্চননগর বাসভবনে ৮ জুন বিকালে ইফতার মাহফিল অনুস্টানে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুস্টান সভাপতিত্ব করেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম ভুইয়া। স্বাগত বক্তব্য রাখেন চ্ট্টগ্রাম ১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অথিতি ছিলেন, দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান,আবু সাঈদ, চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, চ্ট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শাহেদা আকতার,উপজেলা নিবাহী অফিসার আ,ন,ম বদরুজ দ্দোজা,অন্যান্যদের উপস্হিত ছিলেন,চেয়ারম্যান আমিন আহমদ রোকন, মুজিবুর রহমান, আলমগীরুল ইসলাম, যুবলীগ নেতা ওসমান আলী, মোঃ ইদ্রীস প্রমুখ। অনুস্টান সঞ্চালনায় উপজেলা ছিলেন যুবলীগের আহব্বায়ক তৌহিদুর ইসলাম।