চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

লোহাগাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ: ২০১৮-০৬-০৮ ১৪:৫৮:৪৯ || আপডেট: ২০১৮-০৬-০৮ ১৪:৫৮:৪৯

আলাউদ্দিন, বীর কন্ঠ :

লোহাগাড়ায় উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ  ৮ জুন শুক্রবার  দুপুরে ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সাইফা (৩) সে ওই এলাকার আবুল হাসেমের মেয়ে। সাইফার বড় চাচা  আবু তাহের বকসু সওদাগর জানান,খেলাধুলা করার সময় সাইফা পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইকবাল বলেন , শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *