চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

লোহাগাড়ায় ড. নদভী এমপির পক্ষ থেকে  ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশ: ২০১৮-০৬-০৮ ১৫:৩১:০৬ || আপডেট: ২০১৮-০৬-০৮ ১৫:৩১:০৬

আলাউদ্দিন, বীর কন্ঠ :

লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকার ৩হাজার আসহায়,অনাথ,  হত দরিদ্র,এতিম ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী,ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ৮ জুন শুক্রবার সকালে উপজেলা পাবলিক হলে সাতকানিয়া-লোহাগাড়ার  সংসদ সদস্য,আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা, প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির পক্ষ থেকে সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.নদভী এমপির সহধর্মিণী, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সমাজসেবী রিজিয়া রেজা চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম,লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার,ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুছ,আমিরাবাদ ইউপি সদস্য রফিকুল ইসলাম চৌধুরী, কলাউজান ইউপির মহিলা মেম্বার জেসমিন আকতার,সাতকানিয়া সদর ইউপির মহিলা মেম্বার মিসেস নারগিস আকতার মুন্নী, ও লোহাগাড়া উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদিকা কহিনুর আকতার।  উপজেলার  ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক  নেতা মিজানুর রহমান মিজান প্রমুখ । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *