admin
প্রকাশ: ২০১৮-০৬-০৯ ১৮:০০:৩৬ || আপডেট: ২০১৮-০৬-০৯ ১৯:০৩:২৫

এসএম রাশেদ,চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশে আলমগীর (৪৫) নামে এক ইয়াবা সেবনকারীকে ২ বছরের কারাদন্ড দিয়ে জেল হাজাতে প্রেরণের নিদের্শ দিয়েছেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ.ন.ম বদারুদ্দোজা নেতৃত্বে পরিচালানাধীন মোবাইল কোর্ট।
৯ জুন সকালে গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ পৌরসভার কাঞ্চনপাড়া এলাকায় ইয়াবা সেবনকালে আবদুল আলীমের ছেলে মো. আলমীগরকে ১০পিস ইয়াবাসহ আটক করে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমগীরকে ২ বছরের কারাদন্ডের আদেশ দিয়ে জেলহাজতে প্রেরণ করেন। তার বিরুদ্ধে চন্দনাইশে ২টি, সাতকানিয়ায় ১টি মাদকের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।