চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

চন্দনাইশে গ্রীল পড়ে এক কর্মচারীর মৃত্যু

প্রকাশ: ২০১৮-০৬-০৯ ১৯:৫৯:০১ || আপডেট: ২০১৮-০৬-০৯ ১৯:৫৯:০১

এসএম রাশেদ, চন্দনাইশ প্রতিনিধি:

চন্দনাইশে লোহার গ্রীল পড়ে মোহাম্মদ ইলিয়াছ (১৫) নামে কর্মচারীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গছে। ঘটনাটি ৯ জুন বিকাল ৪ টা উপজেলার বরকল বাংলা বাজার এলাকায় ঘটে। ইলিয়াছ বান্দবানের আলী আজগরের পুত্র।

জানা যায়, গ্রীল ওয়ার্কসপের কর্মচারী ইলিয়াছ দোকানে কাজ করছিল এমন সময় হঠাৎ দোকানে রাখা একটি লোহার গ্রীল তার গায়ের উপর পড়ে। মুর্মষ অবস্হায় দোকানের অন্যান্য কর্মচারীরা তাকে উদ্বার করে প্রথমে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করে। পরে চমেক হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *