চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

পল্লী বন্ধু এরশাদের নেতৃত্বে আগামী দিনে দেশের সমৃদ্ধির জন্য ঐক্যবদ্ধ হতে হবে: পটিয়ায় সাবেক এমপি সিরাজসিরাজ

প্রকাশ: ২০১৮-০৬-০৯ ২৩:০৮:৫৫ || আপডেট: ২০১৮-০৬-০৯ ২৩:০৮:৫৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : 

পটিয়ায় জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে শনিবার কর্ণফুলী কমিউনিটি সেন্টারে মাহে রমজান শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি সামশুল আলম মাষ্টারের সভাপতিত্বে ও পৌর জাপার সভাপতি সাবেক কমিশনার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো¯Íাক আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের শিল্প বিষয়ক উপদেষ্টা সাবেক এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাপার কেন্দ্রীয় সদস্য আমান উলøাহ আমান, দক্ষিণ জেলা সিনিয়র সহ-সভাপতি আবদুস ছাত্তার রণি, রফিক আহমদ চেয়ারম্যান, আবু বক্কর সিদ্দিকী, নগর সহ-সভাপতি আনিসুল ইসলাম, জাসদ কেন্দ্রীয় নেতা আহমদ নুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ইসলামী ফ্রন্ট সভাপতি পীরজাদা এয়ার মুহাম্মদ পেয়ারু, বাঁশখালী উপজেলার জাপার সভাপতি ইব্রাহিম আল হুসাইনী, সাতকানিয়ার আহবায়ক আবদুস সাত্তার, আনোয়ারা উপজেলা সভাপতি আলী আকবর চেয়ারম্যান, বোয়ালখালী সাধারণ সম্পাদক দিদারুল আলম ফজু, পটিয়া উপজেলা সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম, কর্ণফুলীর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ইসলামী ফ্রন্ট উপজেলা সাধারণ সম্পাদক আকতার হোসেন, দক্ষিণ জেলা জাপার সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী, আবদুর রহমান বাবুল, ফরিদ আহমদ চৌধুরী, রমজান মুন্সি, নাজিম উদ্দিন মজুমদার, কেন্দ্রীয় যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সিদ্দিকী, জহিরুল ইসলাম রেজা, রেজাউল করিম রেজা, বদিউল আলম প্রবাসী, দক্ষিণ জেলা যুব সংহতির সভাপতি জাহাঙ্গীর আলম মেম্বার, সাধারণ সম্পাদক দুলা মিয়া চৌধুরী মেম্বার চন্দনাইশ উপজেলা ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক মাও: কলিম উদ্দিন, উপজেলা জাপা নেতা শাহজাহান, নেজাম সও:, রনজিৎ ভট্টাচার্য্য কালু, জেলা ছাত্র সমাজ আহবায়ক এম.এন.এ জসিম, যুগ্ম আহবায়ক ইয়াসিন খান, যুবনেতা এম.এ রুবেল, উপজেলা ছাত্র সমাজ সভাপতি রাজীব চৌধুরী রাজু, সদস্য সচিব রবিউল হাসান, নুরুচ্ছফা, জালাল প্রমুখ। 

এতে সাবেক প্রধান অতিথি সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমান সরকার এদেশে সামগ্রিক উন্নয়নে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আগামীতে এদেশকে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে হলে ৯ বছরের সফল রাষ্ট্র নায়ক পল্লী বন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের বিকল্প নেই। সভাপতির বক্তব্যে সাবেক মেয়র সামশুল আলম মাষ্টার বলেন, দেশের উন্নয়ন অগ্রগতির জন্য পল্লী, বন্ধু এরশাদের হাতকে শক্তিশালী করুন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *